
২০১১-২০১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য ৫ (পাঁচ)টি অনুষদের ২২ (বাইশ)টি বিভাগের ভর্তি পরীক্ষা মোট ৮ (আট)টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ইউনিট, ইউনিটভুক্ত বিভাগ সমূহ এবং বিভাগের আসন সংখ্যা নিম্নরূপ -
| ইউনিটের নাম | ইউনিটভুক্ত বিভাগ সমূহ | আসন সংখ্যা |
|
A |
আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ |
৮০ |
|
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ |
৮০ |
|
|
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ |
৮০ |
|
|
B |
বাংলা বিভাগ |
৮০ |
|
ইংরেজী বিভাগ |
১০০ |
|
|
আরবী ভাষা ও সাহিত্য বিভাগ |
৮০ |
|
|
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ |
৮০ |
|
|
C |
অর্থনীতি বিভাগ |
৭৫ |
|
রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগ |
৭৫ |
|
|
D |
ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ |
৪৫ |
|
বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ |
৪৫ |
|
|
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ |
৪৫ |
|
|
E |
ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ |
৪৫ |
|
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ |
৪৫ |
|
|
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ |
৪৫ |
|
|
F |
গণিত বিভাগ |
৫০ |
|
পরিসংখ্যান বিভাগ |
৫০ |
|
|
G |
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ |
৭৫ |
|
ব্যবস্থাপনা বিভাগ |
৭৫ |
|
|
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ |
৭৫ |
|
|
H |
আইন ও মুসলিম বিধান বিভাগ |
৮০ |
|
আল-ফিকহ বিভাগ |
৬০ |
|
যে সকল ছাত্র-ছাত্রী ২০১০/২০১১ সনেরে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং
(ক) বিজ্ঞান ধারা (Science Background) থেকে
(খ) বাণিজ্য ধারা (Commerce Background) থেকে
(খ) মানবিক ধারা (Arts Background) থেকে
(গ) উপরিউক্ত বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক ব্যতীত অন্য যে কোনো ধারা থেকে
কেবলমাত্র তারাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবে।
টেলিটক মোবাইলের প্রি-পেইড সংযোগ থেকে SMS এর মাধ্যমে ১০ সেপ্টেম্বর ২০১১ (রাত ১২:০১ মিনিট) থেকে ১৫ অক্টোবর ২০১১ (রাত ১২:০০ মিনিট) পর্যন্ত আবেদন করা যাবে। একজন আবেদনকারী একটি ইউনিটের জন্য শুধুমাত্র ১(এক)টি আবেদন করতে পারবে। তবে যোগ্যতা থাকলে একাধিক ইউনিটে আবেদন করতে পারবে। প্রতিটি সফল আবেদনের জন্য ফি হিসেবে ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা আবেদনের জন্য ব্যবহৃত প্রি-পেইড টেলিটক সংযোগের ব্যালান্স থেকে কেটে নেওয়া হবে। একটি প্রি-পেইড সংযোগ থেকে একাধিক আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবে, তবে আবেদনের দ্বিতীয় ধাপে (বিস্তারিত নিচে দেয়া আছে) সম্মতি জানানোর সময় যোগাযোগের জন্য প্রত্যেক আবেদনকারী অবশ্যই তার নিজের মোবাইল নম্বর (যে কোনো অপারেটরের) প্রদান করবে, এর ব্যত্যয় ঘটলে ইসলামী বিশ্ববিদ্যালয় বা টেলিটক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সম্মতি জানিয়ে SMS পাঠানোর পর তা আর প্রত্যাহার করা যাবে না।
প্রি-পেইড টেলিটক সংযোগের একটি মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিচের আকারে একটি নতুন মেসেজ লিখতে হবে এবং 16222 নম্বরে তা পাঠাতে হবে।
IU<>HSC_Board<>HSC_Roll<>HSC_Year<>SSC_Board<>SSC_Roll<>SSC_Year<>Unit
উদাহরণ: মনে করা যাক একজন ছাত্র/ছাত্রী Jessore Board থেকে 406431 রোল নম্বর নিয়ে 2011 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায এবং এর পূর্বে Rajshahi Board থেকে 121298 রোল নম্বর নিয়ে 2009 সালে মাধ্যমিক পরীক্ষায উত্তীর্ণ হয়েছে। এক্ষণে সে যদি B ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে চায় তাহলে তাকে যে মেসেজটি লিখে 16222 নম্বরে পাঠাতে হবে তা হলো -
IU JES 406431 2011 RAJ 121298 2009 B
লক্ষ্যণীয় -
প্রথম ধাপের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, আবেদন ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন আবেদনে সম্মত থাকলে নিচের আকারে একটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে -
IU<>YES<>PIN<>Personal_Mobile_Number
যেমন -
IU YES 876543 01XXXXXXXXX
এখানে 876543 টেলিটক কর্তৃক প্রদত্ত PIN এবং 01XXXXXXXXX জায়গায় আবেদনকারী তার নিজের মোবাইল নম্বর (যো কোনো অপারেটরের) লিখবে
লক্ষ্যণীয় -
সম্মতি জানানোর পর ফিরতি SMS এ আবেদনকারীর কাঙ্খিত ইউনিটের ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে
প্রবেশপত্র ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীকে তার নিজের সদ্য তোলা ৩০০-বাই-৩০০ পিক্সেল এবং অনধিক ১০০ কিলোবাইট সাইজের একটি ছবি http://iu.teletalk.com.bd ওয়েব সাইটে আপলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আবেদনকারীর পিন কোডটি প্রয়োজন হবে।
২০১১-২০১২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৪ নভেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউনিট ওয়ারী পরীক্ষার বিস্তারিত সময়সূচী জানতে এখানে ক্লিক করুন।
বিশেষ কোটায় (মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, আদিবাসী/উপজাতি, প্রতিবন্ধী ব্যক্তি, খেলোয়াড় ও পোষ্য) ভর্তি প্রার্থীদেরকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে বিশেষ কোটার জন্য নির্ধারিত ফি (১০০/=) জমাদান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র প্রদর্শনপূর্বক নির্ধারিত ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণকরতঃ যে কোটায় ভর্তি হতে ইচ্ছুক তার প্রমাণ পত্রের সত্যায়িত ফটোকপি ও ভর্তি পরীক্ষার ইউনিট কর্তৃক প্রদত্ত প্রাপ্ত নম্বরের সনদসহ উক্ত সময়সীমার মধ্যে (অফিস চলাকালীন সময়ে) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপ-কমিটির আহবায়কের অফিসে (নির্দেশ মোতাবেক) জমা দিতে হবে।
====================================================================================
FAZIL 1ST YEAR & PRIVATE
FAZIL 2ND YEAR & PRIVATE
FAZIL 3RD YEAR
EXAMINATIONS 2011
SCHEDULE
--------------------------------
FAZIL 3RD YEAR EXAMINATION 2011 SCHEDULED ON 17 MAY 2012 HELD UP
click here (pdf)
click here (doc)