প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য

 

২০১১-২০১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য ৫ (পাঁচ)টি অনুষদের ২২ (বাইশ)টি বিভাগের ভর্তি পরীক্ষা মোট ৮ (আট)টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ইউনিট, ইউনিটভুক্ত বিভাগ সমূহ এবং বিভাগের আসন সংখ্যা নিম্নরূপ -

ইউনিটের নাম ইউনিটভুক্ত বিভাগ সমূহ আসন সংখ্যা

A

আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

৮০

দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

৮০

আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

৮০

     

B

বাংলা বিভাগ

৮০

ইংরেজী বিভাগ

১০০

আরবী ভাষা ও সাহিত্য বিভাগ

৮০

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

৮০

     

C

অর্থনীতি বিভাগ

৭৫

রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগ

৭৫

     

D

ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ

৪৫

বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

৪৫

ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ

৪৫

     

E

ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

৪৫

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

৪৫

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

৪৫

     

F

গণিত বিভাগ

৫০

পরিসংখ্যান বিভাগ

৫০

     

G

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ

৭৫

ব্যবস্থাপনা বিভাগ

৭৫

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

৭৫

     

H

আইন ও মুসলিম বিধান বিভাগ

৮০

আল-ফিকহ বিভাগ

৬০

     

 

যে সকল ছাত্র-ছাত্রী ২০১০/২০১১ সনেরে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং

(ক) বিজ্ঞান ধারা (Science Background) থেকে

  • উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ GPA ন্যূনতম ৩.২৫ এবং একত্রে কমপক্ষে ৭.০ পেয়েছে; অন্যথায়
  • A এবং O লেভেলে উত্তীর্ণ হয়ে থাকলে উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড ‘বি’ পেয়েছে

(খ) বাণিজ্য ধারা (Commerce Background) থেকে

  • উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ GPA ন্যূনতম ৩.০ এবং একত্রে কমপক্ষে ৬.৫ পেয়েছে; অন্যথায়
  • A এবং O লেভেলে উত্তীর্ণ হয়ে থাকলে উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড ‘সি’ পেয়েছে

(খ) মানবিক ধারা (Arts Background) থেকে

  • উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ GPA ন্যূনতম ৩.০ এবং একত্রে কমপক্ষে ৬.৫ পেয়েছে; অন্যথায়
  • A এবং O লেভেলে উত্তীর্ণ হয়ে থাকলে উভয় পরীক্ষায় কমপক্ষে গ্রেড ‘সি’ পেয়েছে

(গ) উপরিউক্ত বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক ব্যতীত অন্য যে কোনো ধারা থেকে

  • উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ GPA ন্যূনতম ৩.০ এবং একত্রে কমপক্ষে ৬.৫ পেয়েছে

কেবলমাত্র তারাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবে।

টেলিটক মোবাইলের প্রি-পেইড সংযোগ থেকে SMS এর মাধ্যমে ১০ সেপ্টেম্বর ২০১১ (রাত ১২:০১ মিনিট) থেকে ১৫ অক্টোবর ২০১১ (রাত ১২:০০ মিনিট) পর্যন্ত আবেদন করা যাবে। একজন আবেদনকারী একটি ইউনিটের জন্য শুধুমাত্র ১(এক)টি আবেদন করতে পারবে। তবে যোগ্যতা থাকলে একাধিক ইউনিটে আবেদন করতে পারবে। প্রতিটি সফল আবেদনের জন্য ফি হিসেবে ৩৫০ (তিনশত পঞ্চাশ) টাকা আবেদনের জন্য ব্যবহৃত প্রি-পেইড টেলিটক সংযোগের ব্যালান্স থেকে কেটে নেওয়া হবে। একটি প্রি-পেইড সংযোগ থেকে একাধিক আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবে, তবে আবেদনের দ্বিতীয় ধাপে (বিস্তারিত নিচে দেয়া আছে) সম্মতি জানানোর সময় যোগাযোগের জন্য প্রত্যেক আবেদনকারী অবশ্যই তার নিজের মোবাইল নম্বর (যে কোনো অপারেটরের) প্রদান করবে, এর ব্যত্যয় ঘটলে ইসলামী বিশ্ববিদ্যালয় বা টেলিটক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সম্মতি জানিয়ে SMS পাঠানোর পর তা আর প্রত্যাহার করা যাবে না।

 

যেভাবে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে -

প্রথম ধাপ -

প্রি-পেইড টেলিটক সংযোগের একটি মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিচের আকারে একটি নতুন মেসেজ লিখতে হবে এবং 16222 নম্বরে তা পাঠাতে হবে।

IU<>HSC_Board<>HSC_Roll<>HSC_Year<>SSC_Board<>SSC_Roll<>SSC_Year<>Unit

উদাহরণ: মনে করা যাক একজন ছাত্র/ছাত্রী Jessore Board থেকে 406431 রোল নম্বর নিয়ে 2011 সালে  উচ্চমাধ্যমিক পরীক্ষায এবং এর পূর্বে Rajshahi Board থেকে 121298 রোল নম্বর নিয়ে 2009 সালে  মাধ্যমিক পরীক্ষায উত্তীর্ণ হয়েছে। এক্ষণে সে যদি B ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে চায় তাহলে তাকে যে মেসেজটি লিখে 16222 নম্বরে পাঠাতে হবে তা হলো -

IU  JES  406431  2011  RAJ  121298  2009  B

লক্ষ্যণীয় -

  • উদাহরণে লিখিত '<>' এর স্থলে এক ঘর স্পেস দিতে হবে
  • আবেদনকারী উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পরীক্ষা পাশের বোর্ড বরিশাল হলে BAR, চট্টগ্রাম হলে CHI, কুমিল্লা হলে COM, ঢাকা হলে DHA, দিনাজপুর হলে DIN,  যশোর হলে JES, মাদ্রাসা হলে MAD, রাজশাহী হলে RAJ এবং সিলেট হলে SYL লিখতে হবে
  • কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে  বোর্ডের নামের জায়গায় ডিপ্লোমা-ইন-কমার্স এর জন্য DIC, বিজনেস ম্যানেজমেন্ট এর জন্য HBM, ডিপ্লোমা-ইন-বিজনেস ম্যানেজমেন্ট এর জন্য DIB এবং অন্যান্যদের জন্য VOC লিখতে হবে
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিদেশী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় OTH লিখতে হবে
  • O এবং A লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে IU লিখে স্পেস দিয়ে GCE লিখে স্পেস দিয়ে A  লেভেলের Candidate নম্বর লিখে স্পেস দিয়ে A  লেভেল পাশের সাল লিখে স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিট কোড লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। যেমন -  IU  GCE  345678  2010  B

 

দ্বিতীয় ধাপ -

প্রথম ধাপের SMS টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, আবেদন ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন আবেদনে সম্মত থাকলে নিচের আকারে একটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে -

IU<>YES<>PIN<>Personal_Mobile_Number

যেমন -

IU  YES  876543  01XXXXXXXXX

এখানে  876543 টেলিটক কর্তৃক প্রদত্ত PIN এবং 01XXXXXXXXX  জায়গায় আবেদনকারী তার নিজের মোবাইল নম্বর (যো কোনো অপারেটরের) লিখবে

লক্ষ্যণীয় -

  • সম্মতি জানানোর পূর্বে প্রি-পেইড টেলিটক সংয়োগের ব্যালান্সে ফি প্রদানের জন্য পর্যাপ্ত টাকা থাকতে হবে
  • সম্মতি জানানো হয়ে গেলে আর আবেদন প্রত্যাহার করা যাবে না

সম্মতি জানানোর পর ফিরতি SMS এ আবেদনকারীর কাঙ্খিত ইউনিটের ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে

 

প্রবেশপত্র -

প্রবেশপত্র পেতে পরীক্ষার্থীকে তার নিজের সদ্য তোলা ৩০০-বাই-৩০০ পিক্সেল এবং অনধিক ১০০ কিলোবাইট সাইজের একটি ছবি http://iu.teletalk.com.bd ওয়েব সাইটে আপলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আবেদনকারীর পিন কোডটি প্রয়োজন হতে পারেউল্লেখ্য,

  • প্রত্যেক পরীক্ষার্থীকে তার প্রবেশপত্রের দুই কপি পরীক্ষার হলে নিয়ে আসতে হবে
  • প্রবেশপত্র হারিয়ে গেলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পরীক্ষার্থীকেই বহন করতে হবে

  • বিশ্ববিদ্যালয় থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র দেয়া হবে না এবং প্রবেশপত্র ছাড়া কোনো আবেদনকারীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না

ভর্তি পরীক্ষার সময়সূচী -

২০১১-২০১২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৪ নভেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউনিট ওয়ারী পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানতে এখানে ক্লিক করুন

 

পরীক্ষার হলে যা আনতে হবে -

  • ডাউনলোডকৃত প্রবেশ পত্রের ২ (দুই) কপি। উভয় কপি পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সত্যায়িত করবেন। একটি কপি ইউনিট এবং অপর কপিটি পরীক্ষার্থী সংরক্ষণ করবে।
  • উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র (ফেরত যোগ্য)
  • সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

 

বিশেষ কোটায় আবেদন -

বিশেষ কোটায় (মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, আদিবাসী/উপজাতি, প্রতিবন্ধী ব্যক্তি, খেলোয়াড় ও পোষ্য) ভর্তি প্রার্থীদেরকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে বিশেষ কোটার জন্য নির্ধারিত ফি (১০০/=) জমাদান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র প্রদর্শনপূর্বক নির্ধারিত ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণকরতঃ যে কোটায় ভর্তি হতে ইচ্ছুক তার প্রমাণ পত্রের সত্যায়িত  ফটোকপি ও ভর্তি পরীক্ষার ইউনিট কর্তৃক প্রদত্ত প্রাপ্ত নম্বরের সনদসহ উক্ত সময়সীমার মধ্যে (অফিস চলাকালীন সময়ে) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপ-কমিটির আহবায়কের অফিসে (নির্দেশ মোতাবেক) জমা দিতে হবে।

২০১১-২০১২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি বিজ্ঞপ্তি (Notice) এবং নির্দেশিকা (Prospectus) পড়তে বা ডাউনলোড করতে নিচের শব্দগুলোর উপর ক্লিক করুন -

বিজ্ঞপ্তি

নির্দেশিকা

====================================================================================

২০১১-২০১২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য SMS মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে সমাপ্ত হয়েছে বিধায় HELP LINE টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েব সাইটে বাংলা ও ইংরেজিতে দেয়া আছে।

FAZIL 1ST YEAR & PRIVATE

FAZIL 2ND YEAR & PRIVATE

FAZIL 3RD YEAR

EXAMINATIONS 2011

SCHEDULE

click here

--------------------------------

FAZIL 3RD YEAR EXAMINATION 2011 SCHEDULED ON 17 MAY 2012  HELD UP

click here (pdf)

click here (doc)